Pages

Saturday, January 19, 2013

সব চেয়ে সহজ উপায়ে Google Play এর application ডাউনলোড করুন পিসি তে

আসসালামুয়ালাইকুম :)
সালাম সবাইকে :)
সবাই ভালো আছেন আশা করি।
এন্ড্রোয়েড ব্যবহারকারীদের একটা বড় প্রতিবন্ধকতা হলো, Google Play থেকে কোনো এ্যাপ্লিকেশন ডাউনলোড করা জায় না। ডিরেক্ট ইন্সটল করতে হয়।
এতে নিজের পছন্দের সব কিছু অন্যদের সাথে শেয়ার করা জায় না।
তাছাড়া এন্ড্রোয়েড ফোনে ছোট খাটো ইন্টারনেট প্যাকেজ ২ মিনিটেই শেষ হয়ে যায়। প্রয়োজনীয় সব এ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগেই ডিস্কানেক্টেড হয়ে যেতে হয়। আর সব সময় মোবাইলে আলাদা ভাবে বড় প্যাকেজ চালানো সম্ভব হয় না।আজকে থেকে এই সমস্যার দিন শেষ :P
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Google Play এর application গুলা আপনার পিসি তে ডাউনলোড করা যাবে।



স্টেপঃ ১
প্রথমে APK Downloader ডাউনলোড করে নিন।
এখান থেকে।
 

স্টেপঃ ২
ডাউনলোড হওয়ার পর WinRAR এর সাহায্যে ওপেন করুন। এরকম দেখাবে।


স্টেপঃ ৩
এবার Real APK Leecher.exe ফাইল টি ওপেন করুন। এরকম দেখাবে।


স্টেপঃ ৪
এখানে আপনার ফোনের Android Market এ লগিন করার ই মেইল আইডি আর পাসয়ার্ড দিন।
এবং আপনার Device ID দিন।


স্টেপঃ ৫
Device ID বের করার জন্য দুটি পদ্ধতি আছে।
পদ্ধতি ১: ডায়াল প্যাড ওপেন করুন আর টাইপ করুন *#*#8255#*#*
সাথে সাথে আপনার ডিভাইস আইডি দেখা যাবে।
পদ্ধতি ২: Device ID নামের এই এ্যাপ্লিকেশন টা ইন্সটল করে নিন।
ডাউনলোড করুন এখান থেকে।


 স্টেপঃ ৬
Number of records to show: 30 সেট করে দিন।
এবং Choose default folder to save downloaded apps: এর Browse অপশন থেকে আপনার ডাউনলোড এর ডিরেক্টরি দেখিয়ে দিন।


স্টেপঃ ৭
এবার Save এ ক্লিক করুন। তাহলে এরকম দেখাবে


স্টেপঃ ৮
উপরের দেখানো জায়গায় আপনার পছন্দের application এর নাম লিখে Enter বাটনে চাপ দিন।
তাহলে এরকম দেখাবে। এখানে আমি Racing দিয়ে সার্চ দিয়েছি।
ডাউনলোড করার জন্য যে কোন একটি application কে সিলেক্ট করে মাউস এর Right বাটন ক্লিক করতে হবে। সেখানে Download App এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে

Sunday, January 13, 2013

পিসি থেকে সরাসরি নামান Android apps, ফোন থেকে ব্রাউজ করা লাগবেনা।

  • Ø ১। প্রথমে আপনার ফোনটিতে ইন্টারনেট চালু করুন।
  • Ø ২। আপনার যে Gmail account টি রয়েছে সেটিতে আপনার ফোন থেকে Login করুন।
  • Ø ৩। এরপর আর Sing out করবেন না। এই ভাবেই নেট থেকে বের হয়ে যান। কিন্তু মনে রাখতে হবে কোন ভাবেই যেন sign out না হয়।
  • Ø ৪। Login করার ফলে আপনার ফোনের কনফিগারেশন ও আপনার সিম কম্পানির নাম gmail –এর মাধ্যমে সেভ হয়ে গেল।
  • Ø ৫। এবার আপনার পিসি তে গিয়ে বসুন এবং Google থেকে আবার gmail –এ login করুন।
  • Ø ৬। এবার Play store এ গিয়ে আপনার যে app খুশি খুজে বের করুন।
  • Ø ৭। Apps –এর পেজ খুলে গেলে দেখবেন Install লেখা এসেছে। সেখানে ক্লিক করুন। এরপর সাধারণ নিয়মেই সব কিছু করুন।
  • Ø ৮। খেয়াল করে দেখুন আপনার ফোনের মডেল নাম্বার ও সিমের নাম দেখাচ্ছে। Install এ ক্লিক করুন।
  • Ø ৯। ‘This application will be installed to your devise within short times” এরকম একটি মেসেজ আসবে। OK  করুন।
  • Ø ১০। এবার আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন নটিফিকেশন এসেছে এবং app টি ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড শেষ হলে নিজেই ইন্সটল হয়ে যাবে।

কেন এভাবে করবেনঃ       
১। এতে আপনার ইন্টারনেট প্যাকেজের ডাটা বাচবে অনেক, কারন আপনি ফোন দিয়ে ব্রাউজ করেননি।
তবে Symphony ও Micromax এ অনেক সময় কাজ করেনা।

Monday, December 24, 2012

গুগল প্লে থেকে সরাসরি কম্পিউটারে ডাউনলোড করুন গেমস ও অ্যাপ্লিকেশন

যা যা লাগবে

  • গুগল ক্রোম ব্রাউজার (সর্বশেষ সংস্করণ)
  • একটি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট (যে কোনো)
  • একটি জিমেইল/গুগল অ্যাকাউন্ট যেটি আপনার অ্যান্ড্রয়েডের সঙ্গে লিংক করা
  • উইন্ডোজ  অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম (ম্যাক ব্যবহারকারী থাকলে আপনাদের ক্রোম ব্রাউজারে ট্রাই করে জানাবেন কাজ করে কি না)

ডাউনলোড

এক্সটেনশন ইন্সটল

প্রথমেই ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন। আপনার কাজ সহজের জন্য ফাইলটি ডেস্কটপেই আনজিপ করুন।  এবার ক্রোম ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করুন এবং অমনি বক্সে (অ্যাড্রেস বক্স) এই ঠিকানা লিখে এন্টার চাপুনঃ chrome://chrome/extensions/
এপিকে ডাউনলোডার
এবার উপরের ছবির মতো ডেভেলপার মোড চেকবক্সে টিকচিহ্ন দিন এবং বামপাশের Load unpacked extension বাটনে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসবে সেখান থেকে ডাউনলোড করা ফাইলটি আনজিপ করেছেন যেই ফোল্ডারে সেই ফোল্ডারটি দেখিয়ে দিন। উপরে আমার কথামতো করে থাকলে ডেস্কটপেই এপিকে ডাউনলোডার ফোল্ডারটি থাকার কথা। ফোল্ডারটি দেখিয়ে দিলেই স্বয়ংক্রিয়ভাবে এক্সটেনশনটি ইন্সটল হয়ে যাবে।
উল্লেখ্য, ইন্সটল হওয়ার পর নিচে কোনো ওয়ার্নিং দেখালে আপনাকে গুগল ক্রোম আপডেট করতে হবে। গুগল ক্রোম আপডেটেড সংস্করণটি থাকলেই আর কোনো সমস্যা হবে না।

এক্সটেনশন কনফিগারেশন

এখন আপনাকে এক্সটেনশনটি কনফিগার করতে হবে। এই পর্যায়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটটি কাজে লাগবে। তাই অ্যান্ড্রয়েড ফোনটি রেডি রেখে নিচের ছবির মতো অপশনস-এ ক্লিক করুন।
অপশনস
অপশনসে দেখবেন একটি লগইন বক্স রয়েছে। নিচের ছবিতে দেখুন আপনার লগইন বক্সটি কী রকম দেখাচ্ছে।
এপিকে ডাউনলোডার
আপনার লগইন বক্সটি যদি উপরের ডানপাশের ছবির মতো দেখায়, তাহলে আপনাকে আর কোনো ঝামেলায় যেতে হবে না। কিন্তু যদি বামপাশের ওয়ার্নিং দেখায়। তাহলে আরেকটি বাড়তি ধাপ অনুসরণ করতে হবে। আমার কম্পিউটারে বামপাশের ওয়ার্নিংটি দেখায়নি। কী কারণে ওয়ার্নিংটি দেখাতে পারে সে সম্পর্কেও আমি নিশ্চিত নই। তবে যদি ওয়ার্নিং দেখায়ই, তাহলে নিচের ধাপটি অনুসরণ করুন।

সার্টিফিকেট এরর (ওয়ার্নিং দেখা গেলে)

গুগল ক্রোম
উপরের ছবির মতো ডেস্কটপে গুগল ক্রোমের একটি শর্টকাট তৈরি করুন। সাধারণত ক্রোম ইন্সটল করার পর নিজে থেকেই এই আইকনটি চলে আসে। এটিতে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। প্রোপার্টিজ উইন্ডোর শটর্কার ট্যাবে গিয়ে chrome.exe এর শেষে -ignore-certificate-errors শব্দটি জুড়ে দিন। তারপর ওকে করে বেরিয়ে আসুন ও গুগল ক্রোম চালু করুন। এবার এক্সটেনশনে গিয়ে দেখুন লগইন বক্সের উপর থেকে ওয়ার্নিং চলে গেছে।

লগইন ও ডিভাইস আইডি

ইন্সটল করার পর যদি লগইন বক্সে কোনো এরর না দেখায়, তাহলে আপনি সরাসরি লগইন করতে পারবেন। এখানে আপনাকে অ্যান্ড্রয়েডের সঙ্গে লিংক করা জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডের নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই, কেননা এটি লোকাল স্টোরেজেই পাসওয়ার্ড রেখে থাকে। জিমেইল আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর আপনার দরকার হবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি।
এপিকে ডাউনলোডার
অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি পেতে হলে আপনার ফোনে গুগল টক ইন্সটল করা থাকতে হবে। সাধারণত সব অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটেই গুগল টক ইন্সটল করা থাকে। তাই নিশ্চিন্তে ফোনের নম্বর প্যাড থেকে ডায়াল করুন *#*#8255#*#*  নিচের মতো স্ক্রিন আসবে।
গুগল টক অ্যান্ড্রয়েড
এই স্ক্রিনে Device ID নামে একটি বিষয়ক দেখতে পাবেন। সেখানে android- এর পরের নিউমেরিক বা নম্বরগুলোই আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইস আইডি। এগুলোই এক্সটেনশনের লগইন বক্সে জিমেইল আইডি ও পাসওয়ার্ডের নিচে দিতে হবে। কোনো কারণে এটি আনতে ব্যর্থ হলে এখান থেকে মাই ডিভাইস আইডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড থেকে ইন্সটল করুন। এই অ্যাপ্লিকেশনটিও আপনাকে আপনার ডিভাইস আইডি দেখাবে।
সবশেষে উপরের ছবির মতো Save Settings এ ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন ডাউনলোড

এবার সত্যিই ডাউনলোডের পালা। গুগল প্লে স্টোরে যান। পুরো পেজ লোড হওয়ার জন্য অপেক্ষা করুন। পেজ লোডিং কমপ্লিট হলে অ্যাড্রেসবারের ডানদিকে নিচের মতো একটি আইকন দেখতে পাবেন।
অ্যান্ড্রয়েড
এই আইকনটিতে ক্লিক করলে পেজটি একবার রিলোড হবে এবং তারপরই সেইভ উইন্ডো আসবে। তারপর আপনি এপিকে ফাইলটি সেইভ করে ব্লুটুথ বা ইউএসবি ক্যাবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার শেষে ফাইলটি রান করলেই ইন্সটল হয়ে যাবে। [সূত্রঃ এক্সডিএ]

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.