Pages

Monday, December 24, 2012

গুগল প্লে থেকে সরাসরি কম্পিউটারে ডাউনলোড করুন গেমস ও অ্যাপ্লিকেশন

যা যা লাগবে

  • গুগল ক্রোম ব্রাউজার (সর্বশেষ সংস্করণ)
  • একটি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট (যে কোনো)
  • একটি জিমেইল/গুগল অ্যাকাউন্ট যেটি আপনার অ্যান্ড্রয়েডের সঙ্গে লিংক করা
  • উইন্ডোজ  অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম (ম্যাক ব্যবহারকারী থাকলে আপনাদের ক্রোম ব্রাউজারে ট্রাই করে জানাবেন কাজ করে কি না)

ডাউনলোড

এক্সটেনশন ইন্সটল

প্রথমেই ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন। আপনার কাজ সহজের জন্য ফাইলটি ডেস্কটপেই আনজিপ করুন।  এবার ক্রোম ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করুন এবং অমনি বক্সে (অ্যাড্রেস বক্স) এই ঠিকানা লিখে এন্টার চাপুনঃ chrome://chrome/extensions/
এপিকে ডাউনলোডার
এবার উপরের ছবির মতো ডেভেলপার মোড চেকবক্সে টিকচিহ্ন দিন এবং বামপাশের Load unpacked extension বাটনে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসবে সেখান থেকে ডাউনলোড করা ফাইলটি আনজিপ করেছেন যেই ফোল্ডারে সেই ফোল্ডারটি দেখিয়ে দিন। উপরে আমার কথামতো করে থাকলে ডেস্কটপেই এপিকে ডাউনলোডার ফোল্ডারটি থাকার কথা। ফোল্ডারটি দেখিয়ে দিলেই স্বয়ংক্রিয়ভাবে এক্সটেনশনটি ইন্সটল হয়ে যাবে।
উল্লেখ্য, ইন্সটল হওয়ার পর নিচে কোনো ওয়ার্নিং দেখালে আপনাকে গুগল ক্রোম আপডেট করতে হবে। গুগল ক্রোম আপডেটেড সংস্করণটি থাকলেই আর কোনো সমস্যা হবে না।

এক্সটেনশন কনফিগারেশন

এখন আপনাকে এক্সটেনশনটি কনফিগার করতে হবে। এই পর্যায়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটটি কাজে লাগবে। তাই অ্যান্ড্রয়েড ফোনটি রেডি রেখে নিচের ছবির মতো অপশনস-এ ক্লিক করুন।
অপশনস
অপশনসে দেখবেন একটি লগইন বক্স রয়েছে। নিচের ছবিতে দেখুন আপনার লগইন বক্সটি কী রকম দেখাচ্ছে।
এপিকে ডাউনলোডার
আপনার লগইন বক্সটি যদি উপরের ডানপাশের ছবির মতো দেখায়, তাহলে আপনাকে আর কোনো ঝামেলায় যেতে হবে না। কিন্তু যদি বামপাশের ওয়ার্নিং দেখায়। তাহলে আরেকটি বাড়তি ধাপ অনুসরণ করতে হবে। আমার কম্পিউটারে বামপাশের ওয়ার্নিংটি দেখায়নি। কী কারণে ওয়ার্নিংটি দেখাতে পারে সে সম্পর্কেও আমি নিশ্চিত নই। তবে যদি ওয়ার্নিং দেখায়ই, তাহলে নিচের ধাপটি অনুসরণ করুন।

সার্টিফিকেট এরর (ওয়ার্নিং দেখা গেলে)

গুগল ক্রোম
উপরের ছবির মতো ডেস্কটপে গুগল ক্রোমের একটি শর্টকাট তৈরি করুন। সাধারণত ক্রোম ইন্সটল করার পর নিজে থেকেই এই আইকনটি চলে আসে। এটিতে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। প্রোপার্টিজ উইন্ডোর শটর্কার ট্যাবে গিয়ে chrome.exe এর শেষে -ignore-certificate-errors শব্দটি জুড়ে দিন। তারপর ওকে করে বেরিয়ে আসুন ও গুগল ক্রোম চালু করুন। এবার এক্সটেনশনে গিয়ে দেখুন লগইন বক্সের উপর থেকে ওয়ার্নিং চলে গেছে।

লগইন ও ডিভাইস আইডি

ইন্সটল করার পর যদি লগইন বক্সে কোনো এরর না দেখায়, তাহলে আপনি সরাসরি লগইন করতে পারবেন। এখানে আপনাকে অ্যান্ড্রয়েডের সঙ্গে লিংক করা জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডের নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই, কেননা এটি লোকাল স্টোরেজেই পাসওয়ার্ড রেখে থাকে। জিমেইল আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর আপনার দরকার হবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি।
এপিকে ডাউনলোডার
অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি পেতে হলে আপনার ফোনে গুগল টক ইন্সটল করা থাকতে হবে। সাধারণত সব অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটেই গুগল টক ইন্সটল করা থাকে। তাই নিশ্চিন্তে ফোনের নম্বর প্যাড থেকে ডায়াল করুন *#*#8255#*#*  নিচের মতো স্ক্রিন আসবে।
গুগল টক অ্যান্ড্রয়েড
এই স্ক্রিনে Device ID নামে একটি বিষয়ক দেখতে পাবেন। সেখানে android- এর পরের নিউমেরিক বা নম্বরগুলোই আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইস আইডি। এগুলোই এক্সটেনশনের লগইন বক্সে জিমেইল আইডি ও পাসওয়ার্ডের নিচে দিতে হবে। কোনো কারণে এটি আনতে ব্যর্থ হলে এখান থেকে মাই ডিভাইস আইডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড থেকে ইন্সটল করুন। এই অ্যাপ্লিকেশনটিও আপনাকে আপনার ডিভাইস আইডি দেখাবে।
সবশেষে উপরের ছবির মতো Save Settings এ ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন ডাউনলোড

এবার সত্যিই ডাউনলোডের পালা। গুগল প্লে স্টোরে যান। পুরো পেজ লোড হওয়ার জন্য অপেক্ষা করুন। পেজ লোডিং কমপ্লিট হলে অ্যাড্রেসবারের ডানদিকে নিচের মতো একটি আইকন দেখতে পাবেন।
অ্যান্ড্রয়েড
এই আইকনটিতে ক্লিক করলে পেজটি একবার রিলোড হবে এবং তারপরই সেইভ উইন্ডো আসবে। তারপর আপনি এপিকে ফাইলটি সেইভ করে ব্লুটুথ বা ইউএসবি ক্যাবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার শেষে ফাইলটি রান করলেই ইন্সটল হয়ে যাবে। [সূত্রঃ এক্সডিএ]

Sunday, November 25, 2012

ব্রডব্যা্ন্ড দিয়ে Desktop, laptop এর Net চালান Android এ USB দিয়ে !!!

1.যা যা লাগবে-*Broadband connection
*Any rooted Android phone
*Reverse Thether software(play store এ paid software, আপনাদেরকে ফ্রি দিচ্ছি!
download from here>>  http://www.mediafire.com/?69da65199xnu3xy
2.আপনার computer এ Network and connection এ জান>যেই broadband connection টি active আছে right click করে properties এ জান> এরপর Sharing click করুন এবং িচিএের মত প্রথম box টি check করুন এবং ok দিন
1
pic1
f
3.এবার আপনার Root করা Android Mobile এ জান।এবার নিন্মের ধাপগুলো follow করুন
i)Settings>More> Tethering and hotspot> Check on USB tethering
d
gg
d
(ভিন্ন ভিন্ন  Mobile এ option টি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, আপনাকে option  টি  খুঁজে বের করতে হবে। Screenshot এর option টি Icecreme Sandwhich এর)
ii)Settings> Developer option>Check on  USB debugging
d
dd
4.এবার আপনার Download কৃত Reverse Tether software টি install করুন, connect mobile with pc via usb
ddd
এবং software ta open করে next দিতে থাকুন, সবশেষে connect এর একটি option আসবে সেটিতে click করুনা কিছুক্ষণের মধ্যেই  আপনার Android net এর সাথে connected হবে. ব্যাস.
dd
dd
এভাবেই  আপনার  Android phone দিয়ে broadband এর সাহাষ্যে net চালাতে পারবেন। Try করে দেখবেন।
THANKS!!~!!

Sunday, November 4, 2012

১ মিনিটে Samsung Galaxy মোবাইল আনলক(কোন সফটওয়ার ছাড়াই)…পানির চেয়ে সহজ!!

Samsung galaxy ফোনে দুই ধরনের লক থাকে তা হলঃ কোড লক এবং পেটার্ন লক। আপনি যদি আনলক কোড বা পেটার্ন ভুলে গিয়ে থাকেন তবে নিচের পদ্ধতি অনুসরন করে আনপার মোবাইলটি আনলক করুন-
mmm ১ মিনিটে Samsung Galaxy মোবাইল আনলক(কোন সফটওয়ার ছাড়াই)...পানির চেয়ে সহজ!!
# প্রথমে মোবাইলটি অফ করুন।
# এবার মোবাইলের মেনু(এন্টার) বাটন+ভলিউম আপ বাটনে চেপে ধরে সেটটি অন করুন। তাহলে নিচের ছবির মত মেনু আসবেঃ
 # এখন Volume+ এবং Volume- বাটনের মাধ্যমে wipe data/factory reset সিলেক্ট করুন।
# মেনু বাটন বা এন্টার চাপুন। আবার এন্টার চাপুন।
ব্যস, আপনার ফোনটা নতুনের মত ঝকঝকে হয়ে গেল তাইনা?
গুরুত্বপূর্ণঃ এ প্রক্রিয়ায় আপনার ফোনের সব ডাটা(sms, contact etc) মুছে যাবে তা আগেই জানাইয়া দিলাম, পরে কান্নাকাটি করলে আমি দায়ী নই।আরেকটি কথা, অনেক Galaxy ফোনে হয়ত Volume+ এর বদলে Volume- বা Lock বাটন অর্থাৎ মেনু+ভলিউম- অথবা মেনু+লক বাটন চাপতে হতে পারে। তাই সকল ভাবে চেস্টা করুন।

Bouncing Ball

Bouncing Balls
Bouncing Balls

Click to play this game.